কুমিল্লার নাঙ্গলকোটে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোড্ডা ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামে। এ নিয়ে থানায় মামলার পর পুলিশ ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার রাতে উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামের ওবায়দুল হকের ঘরে ঢুকে একই গ্রামের ৪-৫ বখাটে যুবক তার চোখ বেঁধে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রী তিন সন্তানের জননীকে পালাক্রমে ধর্ষণ করে। এ ব্যাপারে একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে জসিম, আবদুল কুদ্দুসের ছেলে জুয়েল, শামসুল হকের ছেলে আলাউদ্দিনকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করা হয়েছে। নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রশান্ত পাল বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।কুমিল্লা প্রতিনিধি
বাংলাদেশ প্রতিদিন ০৩/০৮/২০১১


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন