চিত্রনায়িকা পূর্ণিমা কি সত্যিই মা হচ্ছেন? এ প্রশ্ন এখন ফিল্মপাড়া থেকে শুরু করে তার দর্শক-ভক্তদের। খবরটি নাকি বিশ্বাস করারও যথেষ্ট কারণ আছে। এ বছরের মাঝামাঝি থেকে নতুন কোনো ছবিতে সাইন করছেন না তিনি। শুধু ছবি নয়, নাটক কিংবা বিজ্ঞাপনের কাজও ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু কেন? এ প্রশ্ন যখন সবার মনে ঝড় তুলছে, ঠিক তখনই খবর বেরিয়েছে পূর্ণিমা মা হতে যাচ্ছেন। চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। তাই তিনি কোনো কাজ আপাতত হাতে নিচ্ছেন না। ২০০৮ সালের নভেম্বরে চট্টগ্রামের ছেলে চাকরিজীবী ফাহাদকে বিয়ে করেছিলেন তিনি। তাদের তিন বছরের সুখের সংসার। ২০১০ সালের দিকে একবার খবর বের হয়েছিল মা হচ্ছেন তিনি। কিন্তু ওই খবরের কোনো প্রতিবাদ জানাননি এবং খবরটিকে পাত্তাই দেননি তিনি। কয়েকজন নির্মাতা অবশ্য মিডিয়ার ওপর খেপেছিলেন। চিত্রনির্মাতা সোহানুর রহমান সোহান প্রকাশ্যেই সাংবাদিকদের বলেছিলেন, এ ধরনের উটকো সংবাদ পরিবেশন করা উচিত নয়। এতে তারকাদের ক্যারিয়ারের ক্ষতি হয়। শেষ পর্যন্ত সোহানের কথাই ঠিক হলো। কিছুদিন পরই পূর্ণিমা চুক্তিবদ্ধ হন 'গরীবের মন অনেক বড়' এবং 'মাটির ঠিকানা' নামে দুটি চলচ্চিত্রে। এ বছরের মাঝামাঝিতে চলচ্চিত্র দুটো মুক্তি এবং ব্যবসায়িক সফলতা পায়। এরপর আবার তার কাছে অভিনয়ের প্রস্তাব যেতে থাকে। তিনি একে একে 'রাজা সূর্য খাঁ', টু বি কন্টিনিউড', গরীবের দাম অনেক বেশি, 'সে আমার মন কেড়েছে, 'আই লাভ ইউ' এবং চলতি মাসে 'সবুজ কেন অপরাধী' চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। কিন্তু এরই মধ্যে হুট করে আবার খবর বেরিয়েছে পূর্ণিমা মা হতে যাচ্ছেন। এ খবরে যেসব নির্মাতা তাকে নিয়ে কাজ করছেন কিংবা করতে যাচ্ছেন তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। সবাই হতাশ। কি হবে পূর্ণিমাকে নিয়ে কাজ করা কিংবা চুক্তিবদ্ধ হওয়া ছবিগুলোর। অনেক নির্মাতা এরই মধ্যে তাকে বাদ দেওয়ার চিন্তা-ভাবনাও করতে থাকেন। ঠিক তখনই শোবিজের কাছে মুখ খোলেন নিজের মাতৃত্ব নিয়ে ধোঁয়াশা তৈরি করা পূর্ণিমা। তিনি বলেন, 'এটা তো রাখঢাক করা বা লুকানোর কোনো বিষয় নয়। মাতৃত্বের স্বাদ নেওয়া তো প্রত্যেক নারীর জীবনেই আনন্দের। কিন্তু যে কথাটা সত্য নয়, তা নিয়ে বাড়াবাড়ি করে রটনাকারীরা কি যে আনন্দ পায় বুঝি না। গত বছরও ঠিক একইভাবে এ বিষয়ে গুঞ্জন তুলে আমার ক্যারিয়ারের বারোটা বাজাতে চেয়েছিল। বিয়ের আগে অনেকবার আমাকে বিয়ে দিয়েছিল। কিন্তু আমি কি লুকিয়ে বিয়ে করেছিলাম? এসব আসলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। যখনই আমার ক্যারিয়ার তুঙ্গে থাকে তখনই ষড়যন্ত্রকারীরা বাজে কথা রটিয়ে আমার সর্বনাশ করতে চায়। এবারও যখন আমার হাতে অনেক কাজ এবং এ মাসেই নতুন একটি ছবিসহ কয়েকটি নাটকে চুক্তিবদ্ধ হলাম ঠিক তখনই এমন একটি ভিত্তিহীন খবর রটিয়ে দিল। এ ব্যাপারে দৃঢ়ভাবে বলতে চাই, 'এভাবে ষড়যন্ত্র করে কেউ পূর্ণিমার আলো নেভাতে পারবে না। সন্তান নেওয়ার সময় হলে সবাইকে সুখবরটা নিজের মুখেই জানাব। এ নিয়ে কারও জল ঘোলা করতে হবে না।'Copmosed by Shidur rahman

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন