skip to main |
skip to sidebar
অপুর্ব প্রভার নতুন ইনিংস, বিবাহ করলেন অপুর্ব প্রভা, Apurba Prova's For New Innings, Marriage Him Aporba Prova

অভিনেতা অপূর্বর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ ডিসেম্বর নাজিয়া হোসেন অদিতির সঙ্গে বিয়ে হয় অপূর্বর। অন্যদিকে, নতুন জীবন শুরু করছেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। ১৯ ডিসেম্বর রাতে তার আক্দ হয়েছে। ছেলে মাহমুদ শান্ত। একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ। তার গ্রামের বাড়ি বরিশালে। শান্তর বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। আর মা পেশায় ডাক্তার। দুই পরিবারের আয়োজনে ঘরোয়াভাবে আক্দ অনুষ্ঠিত হয়েছে। নতুন জীবন শুরু প্রসঙ্গে প্রভা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আমি শুধু সবার কাছ থেকে দোয়া চাই। নতুন জীবন শুরু করতে যাচ্ছি। ভালো থাকার স্বপ্ন দেখছি। স্বামী-সংসার এবং স্বজনদের নিয়ে যেন ভালো থাকতে পারি।' গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শান্ত এবং তার বাবা-মা-স্বজনরা প্রভাকে দেখতে আসেন। দেখে ওইদিনই আংটি পরিয়ে যান। এরপর ১৯ ডিসেম্বর আক্দের সময় নির্ধারণ করা হয়। বিয়ের অনুষ্ঠান হবে আগামী জুন-জুলাইতে। শান্ত সম্পর্কে জানতে চাইলে প্রভা বলেন, 'খুবই ভালো মনের মানুষ শান্ত। যথেষ্ট ভদ্র-বিনয়ী। ভালো গান গাইতে পারে। গিটারও ভালো বাজায়। অল্প সময়ে আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া হয়েছে। আশা করি ভালো দম্পতি হতে পারব আমরা।' শ্বশুর-শাশুড়ি প্রসঙ্গে প্রভা বলেন, 'আমার শ্বশুর-শাশুড়িও ভালো মনের মানুষ। আমাকে মেয়ের মতোই দেখেন।' প্রভা বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত। তিনি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন। ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, 'আপাতত পড়াশোনা শেষ করতে চাই। আর মাস দুয়েক আছে। এরপর সংসার নিয়েই ব্যস্ত হতে চাই। ভালো একজন গৃহিণী হতে চাই।' অপূর্বর বিয়ে প্রসঙ্গে প্রভা বলেন, 'সবারই নিজের জীবন গুছিয়ে নেওয়ার অধিকার আছে। সে তার জীবনে সুখী হোক এটাই চাই।' আর প্রভার নতুন জীবন শুরুতে অপূর্বও শুভকামনা জানিয়েছেন। তিনি বলেন, 'নতুন জীবনে প্রভা ভালো থাকুক।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন