শাহরুখ বালান, বিদ্যা খান
বলিউড অভিনেতা শাহরুখ খানের নাম পাল্টে যদি হয়- শাহরুখ বালান আর অভিনেত্রী বিদ্যা বালানের নাম পাল্টে যদি হয়- বিদ্যা খান, তাহলে কেমন হবে! খানদের ছবি মানেই হিট। কিন্তু শাহরুখ খানের 'রা.ওয়ান' ছবির জনপ্রিয়তার জোয়ারের মধ্যে বিদ্যার 'ডার্টি পিকচার' তুমুল হিট। এ কারণে প্রযোজক একতা কাপুর বিদ্যাকে মজা করে 'বিদ্যা বালান খান' নামে ডাকেন। তিনি বলেন 'বিদ্যা বালান খান' পুরো সিনেমাটা একাই এগিয়ে নিয়েছেন'।
পরে বিদ্যা নিজেও জানিয়েছিলেন তাকে 'বিদ্যা বালান খান' নামে ডাকলে আপত্তি নেই। তবে একটি শর্ত। যদি তিনি 'বিদ্যা বালান খান' হন তবে শাহরুখ খানকে 'শাহরুখ বালান' নামে ডাকতে হবে। বিদ্যার এমন মজার কথা শোনার পর অনেক দিন পার হয়ে গেছে। কিন্তু শাহরুখ কোন মন্তব্য করেননি। এতদিন পরে মুখ খুললেন শাহরুখ। তিনি বলেন, 'বিদ্যা যদি আমাকে বিয়ে করে, তবে আমার নামের পরে তার ডাকনাম লাগালে মাইন্ড করব না।' মজা করে শাহরুখ বিদ্যাকে বুঝিয়ে দিলেন, খান হয়ে ওঠা অত সহজ নয়।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন