সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

রাজধানীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১৪



রাজধানীতে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১৪





রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত শনিবার অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ডাকাত, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে র‌্যাব।
র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত ১১টার দিকে মিরপুর থানার ২ নম্বর সেকশন এলাকা থেকে একটি রিভলবার, একটি শ্যুটারগান, একটি গুলি, দেশীয় অস্ত্রসহ নয়জনকে গ্রেপ্তার করে র‌্যাব-৪-এর একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: জামাল হোসেন, রতন মিয়া, নাসির মোল্লা, ইয়াদুল হোসেন, শাহাবুদ্দিন, মজিবর হাওলাদার, ছোবাহান ফকির, ফয়েজ আহম্মেদ ও আসকর আলী। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন রাত সাড়ে ১২টার দিকে বাড্ডার পূর্ব পদরদিয়া এলাকা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ছোরাসহ তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোশারফ হোসেন, মো. রনি ও মো. মিন্টু। তাঁরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনার দুই ঘণ্টা পর রাত আড়াইটার দিকে র‌্যাব-২-এর একটি দল ট্রাকভর্তি এক হাজার বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ হাসান ও মোহাম্মদ জামাল হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করে। পরে ওই ট্রাকটিও আটক করা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন