রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

যমজ বাচ্চা নয়


যমজ বাচ্চা নয়

নানা মাধ্যমে খবর ছড়িয়েছিল, ঐশ্বরিয়া রাই বচ্চন যমজ সন্তানের মা হচ্ছেন। কিন্তু বিষয়টি মিথ্যা প্রমাণ করে দিলেন অভিষেক বচ্চন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অভিষেক বচ্চন জানান, যমজ সন্তান ঐশ্বর্য পছন্দ করেন না। তাই ঈশ্বরও তার মুখের দিকে তাকিয়েছেন। সম্প্রতি ডাক্তারি পরীক্ষায় জানা গেছে, যমজ সন্তান নয়; ঐশ্বরিয়ার কোলজুড়ে আসছে সিঙ্গেল বেবি। দুই মাস আগে টুইটারের মাধ্যমে ঐশ্বরিয়ার প্রেগন্যান্সির খবর বিশ্ববাসীকে জানিয়েছিলেন শ্বশুর অমিতাভ বচ্চন। এর পরপরই খবর রটে, ঐশ্বর্য যমজ সন্তানের মা হতে যাচ্ছেন।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন