সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা


চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা



চট্টগ্রামের সাতকানিয়ায় মলুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল আফছারকে গতকাল রোববার রাতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল রাত আড়াইটার দিকে একটি শব্দ পেয়ে ঘর থেকে বারান্দায় বের হন আফছার। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন