'খুদে গান রাজ' খ্যাত কণ্ঠশিল্পী পড়শী এখন বড় তারকা। প্রথম অ্যালবামেই তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তাই প্রস্তুতি নিয়েছেন পরবর্তী অ্যালবামের। আসছে ভালোবাসা দিবসে প্রকাশ হবে তার দ্বিতীয় একক অ্যালবাম 'পড়শী টু'। বর্তমানে অ্যালবামটির গানের রেকর্ডিং চলছে। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। ৮টি একক এবং ২টি দ্বৈত গান। দ্বৈত গানে পড়শীর সহশিল্পী হিসেবে থাকবেন আরফিন রুমি ও জুয়েল মোর্শেদ। এরই মধ্যে অ্যালবামটির মোট ৪টি গানের রেকর্ডিং শেষ হয়েছে।
'পড়শী টু' অ্যালবামের সংগীত পরিচালক হিসেবে কাজ করছেন ইবরার টিপু, জুয়েল মোর্শেদ, আরফিন রুমি ও সন্ধি। পড়শী বলেন, 'আমার প্রথম প্রকাশ হওয়ার পর শ্রোতাদের মধ্যে চাহিদা তৈরি হয়েছে। তারা আমার কাছ থেকে ভালো গান শুনতে চান। আমিও চেষ্টা করছি বেশকিছু ভালো গানের অ্যালবাম করতে। আমার বিশ্বাস শ্রোতারা নিরাশ হবে না।'


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন