প্রিয়াংকা ইন দীপিকা আউট
'রেস টু' থেকে বাদ পড়লেন দীপিকা পাড়ুকোন_ খবরটা বাসি হয়ে গেছে এতদিনে। আর নতুন খবর হচ্ছে, দীপিকার জায়গায় এখন প্রিয়াঙ্কা চোপড়াকে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিচালক জুটি আব্বাস-মাস্তানের পছন্দের তালিকায় এ মুহূর্তে পিগি চপসই এগিয়ে আছেন। এ ব্যাপারে প্রাথমিক কথাবার্তাও প্রিয়াঙ্কার সঙ্গে সেরে ফেলেছেন আব্বাস-মাস্তান। প্রিয়াঙ্কাও সবুজ সংকেত দিয়েছেন। তিনি এখন তার সিডিউলে চোখ বুলাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে 'রেস টু'র কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন তিনি। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত 'রেস' ছবির ব্যাপক ব্যবসায়িক সাফল্যের পর এটির সিক্যুয়েল তৈরির সিদ্ধান্ত নেন আব্বাস-মাস্তান। ছবির সঠিক চিত্রনাট্য বাছাইয়ের জন্য বেশ খানিকটা সময় ব্যয় হয়েছে। এবার অপেক্ষা কেন্দ্রীয় নারী চরিত্রের জন্য। প্রিয়াঙ্কা হ্যাঁ বলে দিলেই ছবির কাজ শুরু হবে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন