রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

চটেছেন দীপিকা


চটেছেন দীপিকা


বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনকে নিয়ে আলোচনার শেষ নেই। তবে বেশির ভাগ আলোচনাই তার পুরনো প্রেমিক রনবীর কাপুর এবং তাকে নিয়ে। সম্প্রতি তার সম্পর্কে রনবীর বলেছেন, 'দীপিকার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভাঙার পরও আমাদের মাঝে ভালো বন্ধুত্ব বজায় রয়েছে। যে কারণে সম্পর্কটি ভেঙে যায় সেটি পুরোপুরিই আমাদের একান্ত ব্যক্তিগত। এটা খুবই খারাপ হবে যদি এ ব্যাপারে আমি মুখ খুলি। কারণ দীপিকা এখনো একা এবং ভবিষ্যতে তিনি অন্য কাউকে বিয়ে করবেন।' এ কথায় ভালোই বিপাকে পড়েছেন দীপিকা। তাকে এখন মিডিয়া, সহকর্মী এবং স্বজনদের নানা প্রশ্নের উত্তর দিতে হয়। তাই রনবীরের ওপর চটে আছেন দীপিকা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন, রনবীরের কাছে কুকথার জবাবদিহি চাইবেন তিনি। শুধু তা-ই নয়, যতটুকু বন্ধুত্বের সম্পর্ক ছিল তাও ছিন্ন করে দেবেন। অন্যদিকে জানা গেছে, দীপিকার এমন মনোভাবের কারণে বিপাকে পড়েছেন নির্মাতা করন জোহর। কারণ তিনি এ জুটিকে নিয়ে নির্মাণ করছেন 'ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি' ছবি। বিরোধ যদি পর্দারসায়নে প্রভাব ফেলে_ এই আশঙ্কায় আছেন করন।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন