অপূর্ব ও জেনী জুটি
ফেরদৌস হাসানের রচনা ও পরিচালনায় শত পর্বের ধারাবাহিক 'বন্ধু আমার'-এ প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করলেন অপূর্ব ও জেনী। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে এনটিভিতে। এতে অভিনয় করেছেন ডলি জহুর, ডা. এজাজ, চলচ্চিত্র নায়ক শাহীন হাসান, সেলিম, রিনা রহমান, নিশা, টয়া, প্রেমা, রিপা, নওশিন, আশিক, বাহার, রওনক, জুয়েল, পুটু, রাজ্য, পিয়াল প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে ফোনে ছদ্ম পরিচয়ে জেনীর সঙ্গে প্রেম করে অপূর্ব। জেনী গ্রামের মেয়ে। গ্রামের এক যুবকের সঙ্গে জেনীর বিয়ে ঠিক করেন বাবা হাসান ইমাম। তাই গ্রাম থেকে পালিয়ে শহরে চলে আসে জেনী। শহরে এসে দেখে অপূর্ব যে অফিসে চাকরি করে বলেছে সেখানে জেনী তাকে পায় না। অবশেষে অপূর্বের কণ্ঠ শুনে জেনী তাকে চিনে ফেলে। এমনিভাবে এগিয়ে চলে নাটকের গল্প।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন