রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ



যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ার একটি ক্লিনিকে সখে খাতুন নামে এক গৃহবধূ স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ। নরসিংদীতে স্বামীকে আটকে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণ করেছে বখাটেরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে নরসিংদী সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের দড়িপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। এ সময় উত্তর শিলমান্দি দড়িপাড়া এলাকার মো. শরিফ মিয়ার ছেলে নয়ন মাহমুদ নামে এক বখাটেকে আটক করে পুলিশ। ধর্ষিতা বলেন, তার স্বামী আরমান মিয়ার সঙ্গে রাতে ঢাকা থেকে ট্রেনে এসে পলাশের জিনারদী রেলস্টেশনে নামেন। পরে হেঁটে বাড়ি ফেরার পথে সদর উপজেলার শিলমান্দি ইউনিয়নের দড়িপাড়া এলাকায় পেঁৗছলে ৬-৭ বখাটে যুবক তাদের পথরোধ করে নাম-পরিচয় জানতে চায়। তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলে বখাটেরা তা মানতে রাজি হয়নি। একপর্যায়ে স্বামী আরমান মিয়াকে এলোপাতাড়ি পিটাতে থাকে। মরিয়ম বেগম যুবকদের বাধা দিলে কয়েকজন তাকে নাকে-মুখে চেপে ধরে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায় এবং পালাক্রমে ধর্ষণ করে। আরমান মিয়ার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা নয়ন মাহমুদ নামে এক বখাটেকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মরিয়ম বেগমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে নয়ন মাহমুদ নামের একজনকে আটক করে। এ ব্যাপারে ধর্ষিতা ৫ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন