রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

বান্দরবনের লামায় ফুটফুটে জীবিত এক নবজাতককে ফেলে গেল পাষন্ড মা



বান্দরবনের লামায় ফুটফুটে জীবিত এক নবজাতককে ফেলে গেল পাষন্ড মা বৃহস্পতিবার রাতে একটি পরিত্যক্ত    ঘরের বারান্দায় নবজাতককে ফেলে গেলে; কান্না শুনে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উদ্ধারকৃত নবজাতককে একনজর দেখার জন্য দূর দূরান্ত থেকে শত শত লোক কুলসুমা বেগমের ঘরে ভিড় জমাচ্ছে লাইনঝিরি এলাকার নুরুল কাদেরের স্ত্রী নূরজাহান বেগম জানানবৃহস্পতিবার রাত নয়টায় তার বসত ঘর সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় শিশু কান্নার আওয়াজ শুনতে পান কান্না শুনে প্রথমে তিনি বিড়াল ছানার চিৎকার মনে করেন পরবর্তীতে এগিয়ে এসে দেখতে পান বারান্দায় কাপড় মোড়ানো চার পাঁচ দিন বয়সের এক কন্যা নবজাতক পড়ে আছে সময় প্রচন্ড ঠান্ডায় নবজাতকটির মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তার গায়ে একটি ভালো মানের চাঁদরও জড়ানো ছিলো  বর্তমানে নবজাতকটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিলেটি পাড়ার মো. মুখলেছের স্ত্রী কুলসুমা বেগম মায়ের স্নেহে লালন পালন করছেন তিনি জানান, ইতিমধ্যে বেশ কয়েকজন ফুটফুটে নবজাতকটিকে দত্তক নিতে চাচ্ছেন ভালো  কেউ দত্তক নিতে চাইলে দিয়ে দেওয়া হবে স্থানীয়রা ধারণা করছেনদূরের কোন পাড়া বা মহল্লার কোন গর্ভধারণী মা তার অপকর্মের চিহ্ন মুছতে নিস্পাপ নবজাতকটিকে ফেলে যায় বর্তমানে নবজাতকটি সুস্থ্য রয়েছে বলে জানা গেছে বিষয়ে লামা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইকুল আহমেদ ভূইয়া ফোকাস বাংলা নিউজকে বলেন, এখন পর্যন্ত কেউ বিষয়ে থানায় কোন খবর দেয়নি  

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন