প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া-ভারত সমানে সমান
যাদবের বলে আউট হয়ে ফিরে যাচ্ছেন হতাশ পন্টিং
শীর্ষ ব্যাটসম্যানরা সবাই আউট। একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া বোধহয় ২৫০ রানও করতে পারবে না। কিন্তু সিডল ও হাডিন শেষ পর্যন্ত মান বাঁচিয়েছেন অস্ট্রেলিয়ার। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান সংগ্রহ করেছে। হাডিন ২১ ও সিডল ৩৪ রানে অপরাজিত আছেন।
সকালে এমসিজির কিছুটা আর্দ্র উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়াটাই ছিল অস্ট্রেলিয়ার সাহসী সিদ্ধান্ত। একই সঙ্গে মেলবোর্নের আকাশে ছিল মেঘের আনাগোনা। সব মিলিয়ে ব্যাটিংয়ের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না পরিবেশটা। এর পরও দুই অসি উদ্বোধনী ব্যাটসম্যান কোয়ান ও ওয়ার্নার শুরুটা করেছিলেন আশাজাগানিয়া। দলীয় ৪৬ রানে ওয়ার্নার উমেশ যাদবের বলে ধোনির শিকারে পরিণত হওয়ার আগে খেলছিলেনও চমত্কার। ব্যক্তিগত ৩৭ রানে ওয়ার্নার ফিরে যাওয়ার পর ক্রিজে এসেই তরুণ যাদবের আরেকটি শিকারে পরিণত হন শন মার্শ। তিনি পয়েন্টে ক্যাচে পরিণত হন বিরাট কোহলির হাতে।
ফর্মহীন বলে যাঁকে গালমন্দ করা হচ্ছিল, দল থেকে বের করে দেওয়ার দাবিও যাঁর বিরুদ্ধে উঠেছে, সেই রিকি পন্টিং কোয়ানকে সঙ্গে নিয়ে জ্বলে উঠলেন সময়মতো। ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলে তিনি বিদায় নেন সেই যাদবের বলেই লক্ষ্মণের হাতে ধরা পড়ে। কোয়ান ১৭৭ বলে ৬৮ রানের সংগ্রামী এক ইনিংস খেলে রবিচন্দ্রন অশ্বিনের বলে ধোনির হাতে ধরা পড়েন।
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল নিঃসন্দেহে উমেশ যাদব। ১৬ ওভার বল করে ৮০ রান দিয়ে ৩ উইকেট তাঁর। দিনের প্রথম দুই সেশন নিষ্প্র্রভ থাকার পর অভিজ্ঞ জহির খান জ্বলে উঠে তুলে নিয়েছেন ২টি উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন অশ্বিন।
অস্ট্রেলিয়ার শীর্ষ সব ব্যাটসম্যানই ফিরে গেছেন প্যাভিলিয়নে। কোয়ান, ওয়ার্নার, মার্শ, পন্টিং, ক্লার্ক, হাসি—সবাই। মেলবোর্ন টেস্টের প্রথম দিন শেষ হওয়ার পর ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অবশ্যই বলবেন, ‘ভালোই কাটল প্রথম দিনটা।’ ২১৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর দিনশেষে ৬ উইকেট ২৭৭—মাইকেল ক্লার্কও তাই কিছুটা স্বস্তিতেই থাকতে পারবেন।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন