আত্মজীবনী লিখবেন আমির খান
বলিউড তারকা আমির খান এবার আত্মজীবনী লেখার আগ্রহ প্রকাশ করেছেন। গত শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ওই আত্মজীবনীতে তিনি তুলে ধরবেন তাঁর চলচ্চিত্রজীবনের নানা কথা। আমির খানের চলচ্চিত্র অঙ্গনে শুরুটা হয়েছিল চাচা নাসির হুসেনের ইয়াদোঁ কি বরাত (১৯৭৩) ছবির মধ্য দিয়ে। পেশাদার অভিনেতা হিসেবে তিনি কাজ শুরু করেন ১১ বছর পর, ছবির নাম হোলি (১৯৮৪)।
তবে তাঁর প্রথম বাণিজ্যিক ছবি হলো কেয়ামত সে কেয়ামত তক (১৯৮৮)।
এরপর আরও অসংখ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে খুব উল্লেখযোগ্য হলো লগান (২০০১), দিল চাহতা হ্যায় (২০০১), রং দে বাসন্তী (২০০৬), তারে জমিন পর (২০০৭), থ্রি ইডিয়টস (২০০৯) ইত্যাদি।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন