সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

সোনমের অঙ্গুলি নির্দেশ


সোনমের অঙ্গুলি নির্দেশ


সোনম সোনম
প্লেয়ারস ছবিটি আলোর মুখ দেখতে না দেখতেই তোপের মুখে সোনম কাপুর। কারণ, ওই এক আঙুল! হ্যাঁ, ছবির এক দৃশ্যে সোনম আঙুল দেখিয়ে বিশেষ ইঙ্গিত দিয়েছিলেন। আর সেই অংশটা নিয়েই লেগেছে সেন্সর বোর্ড। তাদের দাবি, এ নিতান্তই আপত্তিকর দৃশ্য। এটা থাকলে ছবি থাকবে বাক্সবন্দী! এই সিদ্ধান্তে নাখোশ সোনম। সাফ সাফ জানিয়ে দিলেন, এমন দৃশ্য তরুণ প্রজন্মের কাছে স্রেফ পান্তা ভাত। সোনমের যুক্তিকে আরও ধারালো করেছেন তাঁর বাবা বলিউড তারকা অনিল কাপুর। তাঁর বিশ্বাস, তরুণ প্রজন্ম এখন অনেক এগিয়ে। বাস্তবে যা হচ্ছে, তা ছবিতে উঠে আসতে সমস্যা কি! সেন্সর বোর্ড সেটা বুঝলেই হয়! আইএএনএস।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন