গৌরি-শাহরুখের বড়দিনের আয়োজনে প্রিয়াঙ্কা বাদ
গৌরি-শাহরুখ খানের বাড়িতে জমজমাট আয়োজন ছিল এবারের ক্রিসমাসে। তবে বরাবরের অতিথি তালিকায় থাকা প্রিয়াঙ্কা চোপড়া এবার সেখানে আমন্ত্রণ পাননি! গৌরির কাঁচি অতিথি তালিকা থেকে ছেঁটে ফেলেছে তাঁকে।
বড়দিন উপলক্ষে বলিউডের তারকা ও তাঁদের প্রিয়জনদের নিয়ে এক জমকালো পার্টিরও আয়োজন করেছিলেন শাহরুখ পত্নী গৌরি খান। তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে উপস্থিত ছিলেন করন জোহর, হূতিক রোশন-সুজানা, অর্জুন-মেহের, ফারহান-অধুনা, রিতেশ-জেনেলিয়া, মহেশ-লারা, দিনো-নন্দিতা, কারিশমা কাপুর, মালাইকা অরোরা খানসহ আরও অনেকে। শুধু ছিলেন না শাহরুখ খানের বাড়ির নিয়মিত অতিথি প্রিয়াঙ্কা চোপড়া।
জানা গেছে, ‘বড়দিন উপলক্ষে গৌরি যে তালিকা করেছিলেন, সেখানে ঠাঁই মেলেনি প্রিয়াঙ্কার। আর এটা গৌরি খান একেবারেই ইচ্ছাকৃতভাবে করেছেন। বড়দিনের এই অনুষ্ঠানে শাহরুখ-প্রিয়াঙ্কা অভিনীত নতুন ছবি ডন-টু ইউনিটের সব সদস্যই ছিলেন। শুধু প্রিয়াঙ্কাই ছিলেন না।’
খান পরিবারের কোনো অনুষ্ঠান থেকে এবারই প্রথম বাদ পড়লেন প্রিয়াঙ্কা। শাহরুখের বাড়িতে প্রিয়াঙ্কার অনুপস্থিতি নিয়ে পুরো অনুষ্ঠানে আগত সবাই কানাঘুষাও করেছিলেন। প্রথমদিকে সবাই অবশ্য মনে করেছিলেন, দেরিতে হলেও হয়তো প্রিয়াঙ্কা আসবেন। কিন্তু একটা সময় তাঁরা জানতে পারেন, শাহরুখের বাড়িতে বড়দিনের অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণই করা হয়নি।
প্রিয়াঙ্কা ও গৌরি খানের মধ্যে সর্বশেষ দেখা হয়েছিল ডন টু ছবির একটি অনুষ্ঠানে। সেখানে অবশ্য তাঁরা দুজন নাকি বেশ আন্তরিক ছিলেন।
অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ঘনিষ্ঠ সূত্রমতে, পারিবারিক কারণেই নাকি প্রিয়াঙ্কা গৌরির বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে পারেনি।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন