রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

ঘরের খোঁজে...


ঘরের খোঁজে...

ঘরের খোঁজে সাইফ আলী খান এবং কারিনা কাপুর। সম্প্রতি তারা বান্দ্রায় বাড়ি খুঁজেছেন বলে জানা গেছে। জনপ্রিয় এ জুটিকে রাস্তায় ঘুরে ঘুরে বাড়ি খুঁজতে দেখা গেছে। এতে প্রত্যক্ষদর্শী অনেকেই অবাক হয়েছেন। রাস্তায় দু'জন দু'জনার হাত ধরে হেঁটেছেন। সাধারণ পোশাকেই মেকআপ ছাড়া ছিলেন তারা। নির্মাণ কাজ চলছে এমন একটি বাড়িতে তারা দু'জনই ঢুকেছিলেন। সেই বাড়িতে কি কি সুযোগ-সুবিধা আছে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন।

আগামী বছরের মার্চে সাইফ এবং কারিনা বিয়ের পিঁড়িতে বসবেন বলে সম্প্রতি নিশ্চিত করেছেন সাইফের বোন সোহা আলি খান। ধারণা করা হচ্ছে, বিয়ের পর সাইফ তার বর্তমান বাড়ি ছেড়ে কারিনাকে নিয়ে নতুন বাড়িতে উঠবেন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন