রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

বলিউডে অলিভিয়া ওয়াইল্ড


বলিউডে অলিভিয়া ওয়াইল্
 তামিম ডেস্ক

হলিউড তারকা অলিভিয়া ওয়াইল্ড বলিউডে নাম লিখাচ্ছেন। যৌন আবেদনের অপর নাম অলিভিয়া শেখর কাপুরের নতুন ছবি 'পানি'তে অভিনয় করবেন। এ ছবিতে আরেক হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টকে নেওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটে-বলে হয়নি। তাই শেখর অলিভিয়াকে নিয়ে ছবিটি নির্মাণ করছেন। অলিভিয়ার অভিনয়ের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন শেখর। 'পানি' ছবিটি মুক্তি পাবে আন্তর্জাতিকভাবে। এ কারণেই হলিউড ও বলিউড তারকাদের সমন্বয়ে ছবিটি নির্মাণ করার পরিকল্পনা পরিচালকের। ৫০ মিলিয়ন ইউ এস ডলারের বাজেটে আগামী বছরের শুরু থেকেই ছবিটির শুটিং শুরু হচ্ছে। শেখর কাপুর বলেন, 'অলিভিয়ার সঙ্গে কথাবার্তা হয়েছে। সে গল্প পছন্দ করে অভিনয়ের জন্য সম্মতি দিয়েছে।'

এছাড়াও ছবিতে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে।
Composed By Md Tamim

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন