রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

ব্রিটনির আগে ক্যাটরিনা


ব্রিটনির আগে ক্যাটরিনা


ক্যাটরিনা কাইফ নাকি ব্রিটনি স্পিয়ার্স, কে বেশি জনপ্রিয়? বিশ্বজুড়ে ব্রিটনির পরিচিতি বেশি থাকলেও একদিক দিয়ে তাকে পেছনে ফেলে দিয়েছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। গত সেপ্টেম্বরে মোবাইল ভিডিও সার্চিংয়ে এক নম্বরে ছিলেন ক্যাটরিনা। ভুক্লিপ নামে একটি মোবাইল ভিডিও সার্ভিসের জরিপে এ তথ্য উঠে এসেছে। তারা জানিয়েছে, গত মাসে মোবাইল ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ভিডিও সার্চ করেছে ক্যাটরিনা কাইফের। তারপরই রয়েছেন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স। বিশ্বজুড়ে মোবাইল ব্যবহারকারীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছেন বলিউড তারকারা। ক্যাটরিনা ছাড়াও টপ টেনের মধ্যে রয়েছেন আরও দুই বলিউড তারকা কারিনা কাপুর এবং সোনাক্ষী সিনহার নাম। হলিউডের লিন্ডসে লোহান, পপতারকা বিয়ঁসে ও শাকিরার পাশাপাশি বলিউড নায়িকাদের ভিডিও এখন চাহিদার শীর্ষে।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন