সঞ্জয় সম্পর্কে মাধুরী
কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মাধুরী দীক্ষিত সম্পর্কে সঞ্জয় দত্ত নেতিবাচক মন্তব্য করেছিলেন। মাধুরী সম্পর্কে বলেছিলেন, 'তার জন্য ঘরই উত্তম। ঘরে বসে বাচ্চাদের সেবা করাই তার কাজ। এখন আর ছবিতে মাধুরীকে নেওয়া অর্থহীন।' এবার পরোক্ষে সঞ্জয়কে উপেক্ষা করে যেন সেই মন্তব্যেরই উত্তর দিলেন মাধুরী। সম্প্রতি এক ফ্যাশন শোয়ের আয়োজনে সঞ্জয়কে এক রকম উপেক্ষাই করেছেন ৪৪ বছর বয়সী এই বলিউড ডিভা। সঞ্জয় দত্তের মন্তব্যের প্রেক্ষিতে কিছু বলবেন কিনা জানতে চাওয়া হলে মাধুরী বলেছেন, 'প্রত্যেকেরই নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। আমি এই বিষয়টি মেনে চলি। সবার মন্তব্যকেই শ্রদ্ধার চোখে দেখি।' তবে সঞ্জয় সম্পর্কে তিনি বলেছেন, 'ওই মানুষটির [সঞ্জয়] এখন আর কোনো কাজ নেই। অবসর সময় কাটাচ্ছেন। তাই মানুষকে নিয়ে আলোচনা-সমালোচনা করেন। এতে দোষের কিছু নেই।'


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন