হানিমুনে মডেল প্রভা, স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন প্রভা, Hanimune Model Prova
গত বছরের ১৯ ডিসেম্বর বিয়ে করেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। পড়াশোনার ব্যস্ততার কারণে বিয়ের পর স্বামীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেননি তিনি। এখন পড়াশোনার চাপ কিছুটা কম থাকায় স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়েছেন প্রভা। সঙ্গে আছেন পরিবারের সদস্য এবং প্রভার বিশ্ববিদ্যালয়ের ১০ জন ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবও। এমনটাই জানিয়েছেন প্রভা। গত বৃহস্পতিবার পরিবারের সব সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে শরীয়তপুরে গিয়েছিলেন তিনি। ঘুরে এসে প্রভা বলেন, 'শনিবার সারা দিন আমরা পদ্মার বুকে নৌকায় ঘুরে বেড়িয়েছি। এর ফাঁকে খাওয়া-দাওয়া আর হই-হুল্লোড় তো আছেই। অনেক দিন পর এমন আয়োজনে আমরা সবাই খুশি। বেশ মজা করেছি। ব্যস্ততার কারণে অবসর পাওয়াই মুশকিল। তাই সময় বের করে একটু অবসর কাটালাম।' মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার দাদা ও নানাবাড়ি শরীয়তপুরে। বিয়ের পর এই প্রথম স্বামীকে নিয়ে শরীয়তপুরে বাবার বাড়িতে গিয়েছিলেন তিনি। বনভোজন এবং দাদা ও নানার বাড়িতে বেড়ানো শেষ করে রোববার ঢাকায় ফিরেন। এরপর যথারীতি মনোযোগ দেন পড়াশোনায়। প্রভা এখন শান্তা মারিয়াম ইউনিভার্সিটিতে ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াশোনা করছেন। তার পড়াশোনা শেষ পর্যায়ে রয়েছে। আপাতত পড়াশোনা শেষ করতে চান তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে বিয়ের অনুষ্ঠান হবে। পড়াশোনা শেষ করার পর প্রভা সংসারে মনোযোগ দিতে চান।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন