রনবীরের জন্মদিনে সঞ্জয়
বলিউড তারকা রনবীর কাপুরের বন্ধুত্বের তালিকায় এবার যুক্ত হয়েছেন ৫২ বছর বয়সী সঞ্জয় দত্তের নাম। কাপুর পরিবারের চতুর্থ প্রজন্মের এই অভিনেতার বন্ধু হয়ে গেছেন সঞ্জয়। শুধু তা-ই নয়, এখন সঞ্জুবাবাই নাকি রনবীরের সেরা বন্ধু।
বন্ধুত্বের নিদর্শন হিসেবে রনবীরের জন্মদিনে তাকে ৩০ লাখ ভারতীয় রুপির একটি বাইক উপহার দিয়েছেন তিনি। ২৮ সেপ্টেম্বর ২৯ বছরে পা দিলেন রনবীর। বান্দ্রায় পাশাপাশি বাড়িতেই থাকেন রনবীর এবং সঞ্জয়। ফলে দীর্ঘদিন ধরে পাশের বাড়ির ছেলে হিসেবেই রনবীরকে বড় হতে দেখেছেন সঞ্জয়। জন্মদিনের চমক হিসেবে প্রতিবেশী সঞ্জয় এবং 'রকস্টার' ছবির প্রযোজক আস্থাভিনায়ক মিলে একটি পার্টি দিয়েছিলেন জুহুতে। সেখানেই ৩০ লাখ রুপির
এই বাইকটি রনবীরকে উপহার দিয়েছেন সঞ্জুবাবা।
Composed By Md Tamim


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন