রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

বেটি বি'র দাম পাঁচ কোটি!


বেটি বি'র দাম পাঁচ কোটি!



বচ্চন পরিবারের নতুন সদস্য বেটি বি'র মুখ দেখার জন্য অনেকেই মুখিয়ে আছেন। কিন্তু কারও সৌভাগ্য হয়নি দেখার। সাধারণ মানুষের প্রচণ্ড আগ্রহ উপেক্ষা করে বচ্চন পরিবার সাফ জানিয়ে দেয়, বেটি বি'র ছবি তারা প্রকাশ করবেন না। আর এ সুযোগটি নিচ্ছে আন্তর্জাতিক দুটি পত্রিকা। তারা বেটি বি'র ছবি কিনে নিতে চাচ্ছে। জানা গেছে, বচ্চন পরিবারও তাতে রাজি হয়েছে। বেটি বি'র এক্সক্লুসিভ ছবি প্রকাশের জন্য বচ্চন পরিবারকে পাঁচ কোটি ভারতীয় রুপি প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে।

পত্রিকা দু'টির পক্ষ থেকে বচ্চন পরিবারের ম্যানেজার এবং পাবলিসিস্টের সঙ্গে যোগাযোগ করে এই প্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবটি নিয়ে ভাবছে বচ্চন পরিবার। জানা গেছে, ইতিবাচক সাড়া আসার সম্ভাবনাই বেশি। যদি তাই হয় তাহলে সাধারণ মানুষকে অর্থের বিনিময়ে বেটি বিকে দেখতে হবে।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন