রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

ব্যালে ড্যান্সার


ব্যালে ড্যান্সার


বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা খানের আকর্ষণীয় দেহ দেখে এতদিন সবাই ভাবতেন, এর সবই হয়তো নিয়মিত জিমে যাওয়ার কারিশমা। কিন্তু এবার জানা গেল 'মুনি্ন'র দেহবল্লরীর আসল রহস্য। শারীরিক সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ব্যালে ড্যান্স শিখছেন তিনি। সম্প্রতি এক ব্যালে ড্যান্স ক্লাস থেকে বের হতে দেখা গেছে এই তারকাকে। 'হাউসফুল টু' ছবির একটি আইটেম গানে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবেই নাকি চলছে এই ব্যালে ড্যান্স কোর্স। মালাইকার মতে, বেলি ড্যান্সিং দেহের আকৃতি ঠিক রাখার অনন্য এবং মজাদার একটি উপায়। এটি শেখার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি। আর তাই সবাইকে এই ব্যালে ড্যান্সের ব্যাপারে জানাতেও ভুলছেন না তিনি।




0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন