রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

অন্যরকম প্রেম!


অন্যরকম প্রেম!


আবারও প্রেমে মজেছেন বলিউডের সেক্সসিম্বল বিপাশা বসু। তবে এবারের প্রেমটি একটু অন্যরকম। মাইকোনাস নামের একটি দ্বীপের প্রেমে পড়েছেন তিনি। এটি গ্রিসের একটি দ্বীপ। যেখানে সম্প্রতি শুটিং করতে গিয়েছিলেন বিপাশা। সেখানকার মনোরম দৃশ্য, সমুদ্র, বেলাভূমি, সূর্য তাকে এত মুগ্ধ করেছে যে, দ্বীপটি ছেড়ে আসতেই কষ্ট হচ্ছিল তার। মাইকোনোস ছাড়ার সময় বিপাশা তার অনুভূতির কথা টুইটে প্রকাশ করেন এভাবে_ 'মাইকোনোস ছাড়ছি এবং এথেন্সে যাচ্ছি! সবচেয়ে ভালো সময় কাটালাম। মাইকোনোস একদম আমার মতোই, আমার জন্যই! সাগর, সূর্য, সৈকত, গান, বিশ্রাম আর এখানকার বন্ধুসুলভ মানুষগুলোকে ভালোবেসে ফেলেছি।' বিপাশা যেন নিজের অনুভূতিগুলোকে দমাতেই পারছিলেন না। তাই কিছুক্ষণ পর আবারও টুইটে লিখলেন_ 'আমি কিভাবে ভুলব এ জায়গার মজাদার খাবারগুলোর কথা! এখানে ইচ্ছামতো শপিংও করলাম। একদম আমার স্টাইলে। লম্বা ম্যাক্সি এবং সুন্দর ফুলের প্রিন্টওয়ালা পোশাক কিনলাম। আরও কিনেছি সাদা মুক্তা আর ঝিনুকের অনেক ব্রেসলেট'।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন