কলামিস্ট জ্যাকুলিন
শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এরই মধ্যে তার অভিনয় আর রূপ দিয়ে জয় করে নিয়েছেন দর্শকের হৃদয়। তবে অভিনয়ে আসার আগের গল্পটা হয়তো অনেকের অজানা। চলচ্চিত্রের রঙিন ভুবনে আসার আগে একটি আন্তর্জাতিক পত্রিকায় নিয়মিত লিখতেন এ অভিনেত্রী। তিনি শুধু ফ্যাশন আর সৌন্দর্য সম্পর্কেই লিখতেন না, বিভিন্ন বিষয়ে লিখতেন। তার লেখা কলামগুলোতে ফুটে উঠত প্রতিদিনের ঘটে যাওয়া নানা ঘটনা। সম্প্রতি প্রকাশিত হয়েছে ওই পত্রিকার একটি সংখ্যা। অভিনয়ে ব্যস্ততার মধ্যে থেকেও এবার একটি কলাম লিখেছেন এ অভিনেত্রী। এবারের লেখায় ফুটে উঠেছে অভিনয়জীবনের নানা মজার ঘটনা, প্রিয় মানুষদের নিয়ে স্মৃতিচারণসহ অনেক বিষয়।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন