ফিরছেন রানী মুখার্জি
বলিউড অভিনেত্রী রানী মুখার্জি অনেক দিন ধরে সিনেমা পর্দায় অনুপস্থিত। আর যেসব ছবিতে অভিনয় করছেন সেগুলো তেমন সাফল্যের মুখও দেখছে না। সম্প্রতি বলিউড পাড়ায় আবারও রব উঠেছে বেশকিছু ভালো কাজ নিয়ে সিনেমার পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। এবার চলচ্চিত্রনির্মাতা অনুরাগ কাশ্যপের পরের ছবি 'আইয়া'তে অভিনয় করবেন রানী। এতে তার সঙ্গে অভিনয় করবেন পৃথ্বীরাজ। 'আইয়া' ছাড়াও রানী আমির খান এবং কারিনা কাপুরের সঙ্গে রীমা কাগতির নাম ঠিক না হওয়া একটি ছবিতেও কাজ করছেন। রানী মুখার্জি জানিয়েছেন, অনুরাগ কাশ্যপের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন পৃথ্বীরাজ। এটি পুরোপুরি প্রেমের ছবি। এখানে তিনি মহারাষ্ট্রের একটি মেয়ের চরিত্রে অভিনয় করছেন। ছবিটি নিয়ে রানী আশাবাদী।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন