রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

বড় পর্দায় নতুন পপি


বড় পর্দায় নতুন পপি


আজ পর্দায় আসছেন নতুন এক পপি। এক বছর পর পর্দায় আসছেন তিনি। জি. সরকার পরিচালিত 'গার্মেন্টকন্যা' ছবিটি মুক্তি পাচ্ছে আজ। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গার্মেন্টশিল্পের শ্রমিকদের দুঃখ-কষ্টের কথা কেউ বোঝে না। বরাবরই অবহেলিত-বঞ্চিত থাকে তারা। এ অবহেলা আর বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ান পপি। এক বিদ্রোহী নারী রূপে চলচ্চিত্রটিতে আত্মপ্রকাশ ঘটে পপির। পপি বলেন, সবসময়ই নারী ও গল্পপ্রধান চলচ্চিত্রে অভিনয় করতে চাই। এই চলচ্চিত্রটি ঠিক তা-ই। চলচ্চিত্রটিতে বঞ্চনাক্লিষ্ট নারীদের দুঃখ-দুর্দশার কথা ফুটে উঠেছে। এতে কাজ করতে পেরে খুবই ভালো লেগেছে।'

'গার্মেন্টকন্যা' চলচ্চিত্রে পপির বিপরীতে অভিনয় করেছেন ইমন। ২০১০ সালের পহেলা অক্টোবর অভিনেত্রী পপি অভিনীত সর্বশেষ চলচ্চিত্র 'স্বামী আমার বেহেশত' মুক্তি পেয়েছিল।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন