পরিবার নিয়েই ব্যস্ত
কাজ-কর্ম নয়, এখন সংসার নিয়েই ব্যস্ত শিল্পা শেঠী। বলা যায়, এখন সংসার ধর্মেই মনোযোগী তিনি। অভিনয়ে নেই বললেই চলে। বিয়ের পর থেকেই অভিনয়ে মনোযোগ নেই। অনিয়মিতভাবে দু'-একটি ছবিতে মুখ দেখাচ্ছেন। তবে সংসার ঠিক রেখে যদি সম্ভব হয়, 'দ্য ডিজায়ার' নামের একটি ছবিতে অভিনয় করবেন তিনি। পর্দায় নিয়মিত থাকতে না পারার কারণে শিল্পার মন একটু খারাপ হয় বটে, তবে সেটা ভুলে যান যখন স্বামী-সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সমপ্রতি এক সাক্ষাৎকারে শিল্পা বলেছেন, 'আমি অনেক দিন অভিনয় থেকে দূরে আছি। এতে মন কিছুটা খারাপ হয় বটে, কিন্তু কোনো আক্ষেপ নেই। কারণ আমি এখন একটি পরিবারের সদস্য। আমি মনে করি, একজন মানুষের কাছে সবার আগে পরিবার। বিয়ের পর থেকেই আমি তা অনুভব করছি।' 'দ্য ডিজায়ার' ছবিটি নির্মিত হচ্ছে ভারতের একজন ধ্রুপদী নৃত্যশিল্পীর জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে। এখানে শিল্পা শেঠি অভিনয় করেছেন গৌতমী চরিত্রে। তিনি শেষ অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন এবং জন আব্রাহাম অভিনীত 'দোস্তানা' ছবিতে। এদিকে জানা গেছে, শিল্পা এখন ছবি প্রযোজনায় নাম লেখাতে যাচ্ছেন।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন