সজলকে বিয়ে করতে চান মম
কবিতা লিখতে পছন্দ করেন সজল। অন্যদিকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে মম। বাবার একার আয়ে সংসার ঠিকভাবে চলে না। কিছু একটা করতে চায় মম। এমন সময় মম'র কাছে প্রস্তাব আসে চলচ্চিত্রে অভিনয় করার। সিনেমার নায়িকা হওয়াটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না মম'র বাবা ও সজল। এমন অবস্থায় সজলকে বিয়ে করতে চায় মম। এভাবে টেলিছবির গল্প এগিয়ে যায়। দিলারা হাশেমের উপন্যাস 'একদা ও অনন্ত ' অবলম্বনে নির্মিত টেলিছবি 'গোধুলীতে' দেখা যাবে কবি সজলকে বিয়ে করতে চান মম। এজাজ মুন্নার চিত্রনাট্য সংলাপ ও নির্দেশনায় নির্মিত এ টেলিছবিতে আরও অভিনয় করেছেন_অমলেন্দু মজুমদার, সাবেরি আলম আতিক, পাভেল প্রমুখ। এ প্রসঙ্গে সজল বলেন, টেলিছবিটির গল্প অনেক রোমান্টিক। আশা করছি, দর্শকদের ভালো লাগবে। ।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন