রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

শীর্ষে ছাম্মাক ছাল্লো


শীর্ষে ছাম্মাক ছাল্লো


শাহরুখ খানের 'রা.ওয়ান' ছবিটি আশানুরূপ ব্যবসা করতে না পারলেও লাস্যময়ী কারিনার আবেদনময়ী নাচে ভরপুর ছবিটির আইটেম গান 'ছাম্মাক ছাল্লো' অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে ভারতজুড়ে। ভারতীয় মোবাইল কোম্পানি এয়ারটেলের জরিপেও মিলল তারই প্রমাণ। ইন্টারনেট থেকে গান এবং ভিডিও ডাউনলোডের তালিকায় এ বছর শীর্ষে অবস্থান করছে গানটি। আন্তর্জাতিক পপতারকা একনের গাওয়া গানটি দক্ষিণ ভারতেই জনপ্রিয়তা পেয়েছে সবচেয়ে বেশি। সেখানকার ৪১ শতাংশ মানুষই গানটি ডাউনলোড করেছেন। অন্যদিকে পশ্চিম, পূর্ব এবং উত্তর ভারতে এই ডাউনলোডের হার যথাক্রমে ৩০, ১৬.৭৫ এবং ১১.৮৫ শতাংশ।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন