সালমান-প্রিয়াংকা জড়াজড়ি !
সবার সামনেই সালমান খানকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা চোপড়া। আশপাশে উপস্থিত সবাই হতবাক। তাদের চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না, এটাও সম্ভব। না, এটা কোনো বলিউড ছবির দৃশ্য নয়। সত্যি সত্যি সবার সামনে প্রিয়াংকা চোপড়া জড়িয়ে ধরেছেন সালমানকে। আর এটাকে সবাই 'জাদু কি ঝাপ্পি' বলছেন। সম্প্রতি অভিনেতা রিতেশ দেশমুখের জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান। হঠাৎ করেই পার্টিতে দুই বন্ধুসহ বেশ খোলামেলা পোশাকে প্রবেশ করেন প্রিয়াংকা। প্রবেশ করে সালমানকে দেখে তার কাছে চলে যান তিনি। এরপর সালমানকে জড়িয়ে ধরে রাখেন বেশ কয়েক সেকেন্ড।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন