অশ্লীলতার অভিযোগ...
অশ্লীলতার মাতাল হাওয়ায় মেতেছেন বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা। আর এ হাওয়ায় এবার গা ভাসালেন বলিউড অভিনেত্রী সামিরা রেড্ডি। সম্প্রতি একটি ব্র্যান্ডের ক্যালেন্ডারের ফটোশুটে অংশ নিয়ে বেশ আলোচনায় চলে এসেছেন এ অভিনেত্রী। এর আগে বিকিনি পরে বেশকিছু চলচ্চিত্রে ক্যামেরাবন্দী হয়েছেন সামিরা। কিন্তু কোনো ক্যালেন্ডারের জন্য বিকিনি পরে পোজ এবারই প্রথম। এখানে বেশক'টি ছবিতে মাত্রাতিরিক্ত যৌন আবেদন ছড়িয়েছেন সামিরা। যার কারণে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগও উঠেছে। তিনি যে ব্র্যান্ডের ক্যালেন্ডারের জন্য পোজ দিয়েছেন সেটি সম্পূর্ণ নতুন একটি পারফিউমের ব্র্যান্ড। নতুন বছরে সামিরার উপস্থিতিতে ব্র্যান্ডটির নাম ঘোষণা করা হবে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন