ছবির গানে তৌসিফ-পড়শি
চলচ্চিত্রের দ্বৈত গানে কণ্ঠ দেবেন তৌসিফ ও পড়শি। এটি তাদের প্রথমবারের মতো একসঙ্গে কাজ করা। এস এ হক অলিকের 'চলো তুমি-আমি আজ ভালোবাসি' শিরোনামে গানটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গত শুক্রবার ইমন সাহার স্টুুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এ প্রসঙ্গে অলিক জানান, ছবির গল্প ও চিত্রনাট্যের কাজ শেষ। আনুষ্ঠানিকতা বাকি, তাই এখন ছবির গানগুলোর কাজ শেষ করছি। এ পর্যন্ত তিনটি গান করা হয়েছে। এ বছরের শেষ দিকে ছবিটির কাজ শুরু করার ইচ্ছা রয়েছে। গান প্রসঙ্গে তৌসিফ বলেন, অলিক ভাই আমার পছন্দের একজন গীতিকার। তার অনেক গান করেছি। এ গানটির কথা খুবই সুন্দর। পড়শির সঙ্গে ডুয়েট করে অনেক ভালো লাগছে। আশা করি, গানটি শ্রোতাদেরও ভালো লাগবে। অন্যদিকে পড়শি বলেন, তৌসিফ ভাই অনেক মেধাবী শিল্পী। তার সঙ্গে এই প্রথম গান করলাম। গানটি অনেক রোমান্টিক। আমার ভালো লেগেছে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন