রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

নতুন বন্ড গার্ল


নতুন বন্ড গার্ল



বন্ড সিরিজের ২৩তম সিক্যুয়েলে বন্ড গার্ল হচ্ছেন ফরাসি সুন্দরী বেরেনিস মার্লো। তিনি ডেনিয়েল ক্রেইগের বিপরীতে অভিনয় করবেন বলে জানা গেছে। এর আগে বন্ড গার্ল হিসেবে ব্রাজিলিয়ান মডেল অ্যানা অ্যারুজো'র নাম শোনা গেলেও শেষ পর্যন্ত '০০৭'-এর নায়িকা হিসেবে মার্লোকেই দেখা যাবে। মার্লো এর আগে ছোট পর্দায় কাজ করলেও তার স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার। সেই লক্ষ্যে তিনি ইতোমধ্যে জেমস হুথ পরিচালিত একটি ছবিতে অভিনয় করেছেন। এদিকে বন্ড ফিল্মের পরিচালক স্যাম মেন্ডেস জানিয়েছেন, এই ছবিটির শুটিং হবে তুরস্কের ইস্তাম্বুলে। এ জন্য ছবির প্রযোজক মাইকেল জি ইউলসন এবং বারবারা ব্রোকলি তুরস্ক সরকারের সঙ্গে একটি চুক্তিও করেছেন। এ প্রসঙ্গে তুরস্কের সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গুনে জানিয়েছেন, এই ছবির শুটিং শুরু হবে ইস্তাম্বুলে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন