বিয়ের আগে শয্যা রোমান্স!
সম্প্রতি মার্কিন অভিনেত্রী আনা ফারিস নিজের গোপন কথা প্রকাশ্যে এনেছেন। বিয়ের আগেই তিনি পাঁচবার শয্যা রোমান্স করেছেন। আর এ তথ্য ফাঁস করেছেন আনা নিজেই। ২০০৯ সালে 'মানিবল' তারকা ক্রিস প্রাটের সঙ্গে বিয়ের আগেই আনা ফারিস পাঁচ পুরুষকে সম্মোহনের জালে ধরেছিলেন বলেই স্বীকার করেছেন আনা। আনা ফারিস সম্প্রতি 'হোয়াটস ইয়োর নাম্বার' ছবিতে অভিনয় করেছেন। কমেডি-ধাঁচের এ ছবিটি ১৪ অক্টোবর ভারতে মুক্তি পাবে। নিজের শয্যসঙ্গীর সংখ্যা বিষয়ে আনা ফারিস বলেছেন, 'পাঁচজন সঙ্গী কি কম হয়ে গেছে? বয়স তো সবে ৩৪ হলো! জীবনের আরও তো অনেক সময় পড়ে আছে। দেখা যাক, তালিকাটা দীর্ঘ করতে পারি কিনা।'আনা ফারিস আরও বলেছেন, 'আমি ভালোমানের প্রেমিকা নই। আমি আমার শয্যাসঙ্গী বানাতে একটু নার্ভাসই!'


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন