রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

কারিনার জন্য ১.২ কোটির পোশাক


কারিনার জন্য ১.২ কোটির পোশাক



মাধুর ভাণ্ডারকার পরিচালিত বিগ বাজেটের ছবি 'হিরোইন'চরিত্রে  অভিনয় করছেন কারিনা কাপুর। খবরটি পুরনো, নতুন খবর হলো এ ছবির জন্য পরিচালক 'হিরোইন' কারিনার পোশাকের পেছনেই খরচ করছেন ১.২ কোটি ভারতীয় রুপি। বলিউডে পরিচালক সঞ্জয় লীলা বানসালিকেও 'দেবদাস' ছবিতে চরিত্রগুলোর জন্য দামি পোশাক ব্যবহার করতে দেখা গিয়েছিল। 'হিরোইন'র জন্য একই পথে হাঁটলেন মাধুরও। 'দেবদাস' ছবির পারু ঐশ্বরিয়াকে বাদ দিয়ে 'হিরোইন' ছবিতে কারিনাকেই নিতে হয়েছে পরিচালকের। বিশাল বাজেটের এ ছবিতে নায়িকার পোশাকের পেছনে বড় অঙ্কের অর্থ ঢেলে মহাযজ্ঞই শুরু করেছেন মাধুর।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন