রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

আংটি রহস্য


আংটি রহস্য


আংটি রহস্যে পড়েছেন হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। তিনি বিয়ে করছেন এমন কথা শোনা যাচ্ছে। তবে খবরটি গুজব বলে উড়িয়ে দেন তিনি। সম্প্রতি তার হাতের একটি আংটি বিষয়টিতে রসদ জুগিয়েছে। জেনিফার অ্যানিস্টন তার বন্ধু জাস্টিন থেরক্সের সঙ্গেই আংটি বদলান এবং বিয়ে করবেন বলেই খবর রটেছে। কিছুদিন আগেই ভার্জিনিয়ার ইনোভা ব্রেস্ট কেয়ার সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন অ্যানিস্টন। অনেকের ধারণা সেখানেই বন্ধু জাস্টিনের সঙ্গে দেখা হয় তার। আর আংটি বদলের ঘটনা সেখানেই হয় বলে ধারণা করা হয়। জেনিফা এক সাক্ষাৎকারে বলেন, আমরা দুজন ভালো বন্ধু আর একে অন্যকে যে কোনো উপহার দিতেই পারি। তার মানে এই নয়, আমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন