প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে মুন্সীগঞ্জের মাদবরকান্দি গ্রাম থেকে ১৬ বছর বয়সী এক তরুণীকে মাদারীপুরে নিয়ে আসে আকাশ ওরফে রনি নামের এক ব্যক্তি। গতকাল দুপুরে পতিতালয়ে বিক্রির সময় টের পেয়ে তাকে উদ্ধার করে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। চতুর প্রতারক রনি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন সিরাজুল ইসলাম জানান, মুন্সীগঞ্জের মাদবরকান্দি গ্রাম থেকে ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে চার দিন আগে মাদারীপুরে নিয়ে আসে আকাশ ওরফে রনি নামের এক যুবক। পরে তাকে মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামের একটি বাড়িতে এনে রাখা হয়। সেখানে তারা স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে থাকে। গতকাল দুপুরে কৌশলে মাদারীপুর শহরের পুরানবাজার পতিতালয়ে নিয়ে বিক্রির সময় খবর পেয়ে র্যাব গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে। মেয়েটিকে মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন