ঘনিষ্ঠতা বাড়ছে!
শাহরুখ খানের কারণে প্রিয়াংকা চোপড়ার সঙ্গে শহিদ কাপুরের সম্পর্ক ভেস্তে গেছে বলে ধারণা অনেকের। শাহরুখ দায়ী থাকুক বা না-ই থাকুক, শহিদ-প্রিয়াংকা সম্পর্ক যে আর নেই, তা পরিষ্কার। এই সুযোগে 'বদমাশ কোম্পানি' ছবির সহ-অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে গেছে শহিদের। প্রিয়াংকার শূন্যতা পূরণেই এবার আনুশকাকে কাছে পেতে চাইছেন শহিদ। সম্প্রতি বেশ কয়েকবার নতুন এই জুটিকে একসঙ্গে ঘুরতেও দেখা গেছে। শুধু তা-ই নয়, ইমরান খানের এক পার্টিতে একে অপরের প্রতি দুর্বলতারও প্রমাণ পান উপস্থিত অতিথিরা। অনুষ্ঠানে সোনম কাপুর, দীপিকাসহ অন্য নায়িকাদের অবহেলা করে আনুশকার প্রতিই আগ্রহ দেখান শহিদ।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন