রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

মুখ খুলেছেন রানী


মুখ খুলেছেন রানী


বলিউড তারকাদের ব্যক্তিজীবনের নানা অজানা অধ্যায় উন্মোচন করে এরই মধ্যে আলোচনায় এসেছে সিমি গারওয়ালের চ্যাট শো 'ইন্ডিয়া'স মোস্ট ডিজায়ারেবল'। এই শোতেই জন আব্রাহাম মুখ খুলেছিলেন বিপাশা বসু সম্পর্কে। এবার আদিত্য চোপড়ার সঙ্গে বহুল আলোচিত প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন রানী মুখার্জি। আদিত্যের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই বলে জানান বাঙালি এই বলিউড অভিনেত্রী। অনুষ্ঠানটির দৃশ্যধারণ শুরুর আগে আদিত্যকে নিয়ে রানীকে প্রশ্ন করবেন বলে জানান সিমি। রানীও এতে সানন্দেই রাজি হয়ে যান। এরপর সিমি ক্যামেরার সামনে আদিত্য সম্পর্কে প্রশ্ন করেন রানীকে। এর জবাবে আদিত্যের সঙ্গে প্রেমের সম্পর্ককে অস্বীকার করেন তিনি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন