রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

মা হচ্ছেন না কিম কারদাশিয়ান


মা হচ্ছেন না কিম কারদাশিয়ান


               হলিউড তারকা কিম কারদাশিয়ানের জন্য দুঃখের সংবাদ। তিনি মা হতে পারবেন না। কিম সন্তান জন্মদানে আপাতত ব্যর্থ। সন্তানের জন্য হাহাকার করছেন হলিউডের খ্যাতনামা মডেল ও অভিনেত্রী কিম কারদাশিয়ান। ৩১ বছর বয়সী এই অভিনেত্রীর বাহাত্তর দিনের দাম্পত্য জীবনের অবসান ঘটায় তার এই দুঃখ। গত অক্টোবরে বাস্কেটবল খেলোয়াড় ক্রিস হ্যামফ্রিসের সঙ্গে বিচ্ছেদ হওয়ায় তিনি আর মা হতে পারছেন না। আর এ ভেবে হতাশা আরও বেড়ে গেছে কিমের।

এ বিষয়ে কিম বলেছেন, 'ভেবেছিলাম আমার ছয়টি সন্তান হবে। তারপর সিদ্ধান্ত বদলে ভেবেছিলাম, ছয়টি না চারটি সন্তান হবে আমার। চারটি না হোক তিনটি সন্তানের মা হবো আমি। কিন্তু আমার কপাল পুড়েছে। একটি সন্তানের মাও আমি হতে পারছি না।'

এদিকে খবর রটেছে, কিম হয়তো কিছুদিনের মধ্যেই নতুন সম্পর্কে জড়াবেন। আর তখন নতুন সঙ্গীর সন্তান নিজের গর্ভে ধারণ করার চেষ্টা করবেন তিনি। 
Composed By Shidur Rahman

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন