রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

লেডিস ফার্স্ট'-এ মৌসুমী বিশ্বাস


'লেডিস ফার্স্ট'-এ মৌসুমী বিশ্বাস



বাংলাভিশনের ধারাবাহিক 'লেডিস ফার্স্ট'-এ আজকের পর্ব থেকে দেখা যাবে মৌসুমী বিশ্বাসকে। নাটকে তিনি রিচির ছোটবোনের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি স্বাধীন ও বিপ্লবী। 'যৌথ ফ্যামিলি জিন্দাবাদ' নামের যে অফিসটি খোলা হয়েছে সেই অফিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মৌসুমী বিশ্বাস। ফজলুল হক আকাশের রচনা ও এস এ হক অলিকের পরিচালনায় বাংলাভিশনে সপ্তাহে প্রতি শনি ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হয় লেডিস ফার্স্ট। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান, রওনক হাসান, নোভা, হোমায়রা হিমু, শোয়েব, রওনক, নাসিম প্রমুখ। অ্যাপার্টমেন্টের মধ্যবিত্ত কিছু বধূরা মিলে 'সিঙ্গেল ফ্যামিলি জিন্দাবাদ' নামে একটি সংগঠন করেছে, অন্যদিকে বাঙালির স্বতন্ত্র কালচার 'যৌথ ফ্যামিলি জিন্দাবাদ' নামের একটি অফিস খুলেছে একই অ্যাপার্টমেন্টের কিছু বধূ ও মেয়েরা মিলে। এ নিয়ে নানা কাণ্ড।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন