কিমের পছন্দ সালমান
বেশকিছু দিন ধরেই বলিউডের আকাশে একটি গুজব শোনা যাচ্ছিল, কিম কার্দাশিয়ান বলিউডের ছবিতে অভিনয় করতে আগ্রহী। এবার বিষয়টির সত্যতা জানা গেছে। কিম বলিউড ছবিতে অভিনয় করবেন আর তার অভিনেতা হতে হবে সালমান খান। তবেই হলিউডের এই অভিনেত্রীর অভিষেক হবে বি-টাউনের নাচে-গানে ভরা ফিল্মি দুনিয়ায়। কিমের ঘনিষ্ঠ বন্ধু সিরাজ হাসান জানান, 'কিম, শাহরুখ খান ও সালমান খানের অভিনীত ছবি দেখার পর এবং তাদের জীবনী পড়ে সালমানের প্রতিই বেশি দুর্বল হয়ে পড়েছেন। তিনি সালমানের শারীরিক কসরত এবং তার মানবিক কাজগুলো সম্পর্কে জানার পরই এই সিদ্ধান্ত জানিয়েছেন। কিম আমাকে বলেছেন, আমি দু'জনের সঙ্গেই কাজ করতে চাই। তবে বলিউডে আমার প্রথম ছবিতে সালমানকে পেতে চাই। কিম কার্দাশিয়ানের পরবর্তী মিশন হবে মুম্বাই শহরে।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন