অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চিত্রনায়িকা সাবরিনা ইতি কেয়া পুলিশের হাতে গ্রেফতারের পর আদালত থেকে মুচলেকায় মুক্তি পেয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে নিকেতন এক নম্বর সড়কের ১৫/১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে গুলশান থানা পুলিশ কেয়াসহ ১০ জনকে গ্রেফতার করে। অন্য গ্রেফতারকৃতরা হলো_ ফ্ল্যাট মালিক সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী সেলিনা ইসলাম পপি, সাবিনা বেগম, খুকু, অর্পা, মর্জিনা আক্তার, নাসরিন আক্তার বিউটি, আমেনা খাতুন রুনা ও সোহেল। এ ঘটনায় উপ-পরিদর্শক আবদুল বারিক সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী পপির বিরুদ্ধে মামলা ও কেয়াসহ বাকি আটজনকে ডিএমপি অ্যাক্টে গ্রেফতার দেখিয়ে গতকাল সকালে তাদের আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত কেয়াসহ আটজনকে মুচলেকায় মুক্তি দেন। গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করীম জানান, ফ্ল্যাটের বাসিন্দা সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী সেলিনা ইসলাম পপি দীর্ঘদিন ধরে সুন্দরী মেয়েদের ভাড়া করে অসামাজিক কার্যকলাপ করে আসছিলেন।


0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন