রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

আঙিনায় বিশ্বকাপ


                         

আঙিনায় বিশ্বকাপ

|

সে এক আশ্চর্য সময় এসেছিল এই বাংলাদেশে! ঘোরের মধ্যে ছিল পুরো দেশ, বুঁদ হয়ে ছিল বিশ্বকাপ ক্রিকেট নামের এক জাদুমন্ত্রে। টিকিটের জন্য রাতের পর রাত লাইনে দাঁড়িয়ে যে উন্মাদনার শুরু, সেটি তুঙ্গে উঠল উদ্বোধনী অনুষ্ঠানে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানই অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল, এটি হবে ‘জনতার বিশ্বকাপ’! কখনো হাসিয়ে, কখনো কাঁদিয়ে প্রথম পর্বেই শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের বিশ্বকাপ। তবে একটা জায়গায় ঠিকই জয় এসেছে—ক্রিকেট নিয়ে বাঙালির উন্মাদনার দিকে অবাক তাকিয়ে থেকেছে বিশ্ব!

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন