রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

সাহসী বিদ্যা


সাহসী বিদ্যা



বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে আর ভীতুর ডিম বলা যাবে না। 'ডার্টি পিকচার' ছবিতে সিল্কের চরিত্রে অভিনয় করে তার ভেতরও সিল্কের মতো দুঃসাহসিকতা ভর করেছে। নিজের বিরুদ্ধে দায়ের করা জিডির পাল্টা জবাব দিয়েছেন তিনি। বিদ্যা এবং প্রযোজক একতা কাপুর মিলে আদালতে একটি পিটিশন দায়ের করেছেন। পিটিশনে তারা উল্লেখ করেছেন, তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূূর্ণ ভিত্তিহীন। এতে তাদের মানহানি হয়েছে। আদালতের কাছে এ ব্যাপারটিকে আরও খতিয়ে দেখার আবেদন করেছেন বিদ্যা-একতা।

গত ১৭ ডিসেম্বর হায়দারাবাদ আদালতে বিদ্যা এবং একতা কাপুরের বিরুদ্ধে স্থানীয় এডভোকেট সাই কৃষ্ণা আজাদ একটি পিটিশন দায়ের করেন। পিটিশনে অভিযোগ করেন, 'ডার্টি পিকচার'র পোস্টার খুবই আপত্তিজনক। যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে।     

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন